মারামারি থামাতে গিয়ে ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, রিকশাচালক গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ২৩:৪৪আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২৩:৪৪

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে ঘুষিতে বিল্লাল মিশরী (৪০) নামের যুবদল নেতার মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি রিকশাচালক আরমান হোসেন ওরফে রহমানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সন্ধায় (৮ মার্চ) ঢাকার কদমতলী থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর দল রবিবার সন্ধ্যায় কদমতলী এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা বিল্লাল মিশরী হত্যা মামলার প্রধান আসামি আরমানকে গ্রেফতার করেছে।

গত ৫ মার্চ দুপুরে রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীত পাশে ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বিল্লাল মিশরী। এ সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির শাহ আলমের ছেলে রিকশাচালক আরমান হোসেনের সঙ্গে ভাড়া নিয়ে আরেক রিকশাচালকের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। বিষয়টি দেখে এগিয়ে গিয়ে বিল্লাল বাধা দেন। এতে আরমান উত্তেজিত হয়ে ওই রিকশাচালককে ঘুষি দিলে সেটি বিল্লালের বুকে লাগে। সঙ্গে সঙ্গে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কবির হোসেন নামে আরও একজন আহত হন। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় হত্যা মামলা করা হয়। যেখানে আরমানকে একমাত্র আসামি করা হয়েছে।

র‌্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘রবিবার সন্ধ্যার পরে ঢাকা থেকে অভিযুক্ত রিকাশাচালক আরমানকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী