চবির উপাচার্য হলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা আল ফোরকান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ মার্চ ২০২৬, ১৯:১৬আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৯:১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২১তম উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান। তিনি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি। এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০তম উপচার্য হিসেবে মোহাম্মদ ইয়াহইয়া আখতার নিয়োগ পেয়েছিলেন।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া ঢাকা-রাজশাহী-জগন্নাথসহ ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকার বাসিন্দা। তিনি মদনহাট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হাটহাজারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা করেন। এরপর ১৯৯৩ সালের জানুয়ারিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।

নিয়োগের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘আমিও টিভিতে বিষয়টি দেখেছি এবং ফোনে অন্যদের থেকে শুনতে পারছি। তবে এখন পর্যন্ত সরকারি কোনও নির্দেশনা বা চিঠি আমার কাছে আসেনি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি আমিও বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দাফতরিক কোনও চিঠি আমাদের কাছে আসেনি।’

/এএম/ 
সম্পর্কিত
আজও বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা 
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মুখোমুখি অবস্থান
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত