ঈদযাত্রায় ট্রেনে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২০ মার্চ ২০২৬, ১৭:১০আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৭:১০

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ‘ঈদে ট্রেনযাত্রায় গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিশর্দনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার এবং চালককে বরখাস্ত করেছি। তদন্ত কমিটি করেছি; আরও কারও গাফলতি পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনলাইন টিকিটিং ব্যবস্থায় ত্রুটি ও অনিয়ম থাকার কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে। এ বিষয় নিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ আছে। টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে। যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালুর বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও চালু করা হবে।’

একইসঙ্গে ট্রেন সেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করছে, যাতে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারে।

চট্টগ্রামের ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ও ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের বিলম্বের কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এই দুটার বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। এসব সমস্যা কমাতে ও যাত্রী ভোগান্তি দূর করতে আমরা নির্দেশনা দিয়েছি।’

/এএম/ 
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের