লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ৩৪ সদস্যের সাধারণ সদস্যসহ ৫১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মাহবুব আলম মিন্টু (আজকের পত্রিকা), সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ (যুগান্তর ও বাংলা ট্রিবিউন) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান রনিকে (এনপিবি) মনোনীত করা হয়।
১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মুকুল পাটোয়ারী, আবদুল করিম, যুগ্ম সম্পাদক জহির হাজারি, মাহমুদুন্নবি সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন রুদ্র, দফতর সম্পাদক সুদেব চন্দ্র কুড়ি, নির্বাহী সদস্য প্রদীপ কুমার রায়, আনোয়ার হোসেন ঢালি, এমআর সুমন, আবদুল লতিব, মিজানুর রহমান মঞ্জু, ওয়াহিদুর রহমান মুরাদ, রাকিব আল মাজেদ ও কাউছার আলম। এ ছাড়া মাজেদ হোসেন ও মেহেদী মাসুমসহ ৩৪ জনকে সম্মানিত সদস্য করা হয়।
কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে রায়পুর প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা এবং সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা নিতে যোগ্য গণমাধ্যমকর্মীদের সুযোগ দেওয়া হয়নি। বিপরীতে সরকারি বেতনভুক্ত শিক্ষকসহ দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক লোকদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি।
নতুন কমিটির সভাপতি মাহবুবুল আলম মিন্টু বলেন, ‘চাটুকারদের প্রাচীর ভেঙে নতুন কমিটির মাধ্যমে রায়পুরকে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে রায়পুরে সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।’









