রাঙামাটিতে উল্টে গেলো যাত্রীবাহী বাস, শিশুসহ আহত ১৯

রাঙামাটি প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ২০:৪৩আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২০:৪৩

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে এক শিশুসহ অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে বাসটি উদ্ধার করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে রওনা হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তারা সবাই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। এর মধ্যে ১৯ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক শিশুসহ নয় জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি ১০ জন হলেন- রাসেল চাকমা, অন্তরা চাকমা, জুয়েল চাকমা, সবিনয় চাকমা, দয়া রানী চাকমা, সুচরিতা চাকমা, রিপন চাকম, শুভ দেবী চাকমা, বিপিন চাকমা ও শেফালিকা চাকমা। বহির্বিভাগে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন- ভূবেন্তু চাকমা, সুয়েন্তু চাকমা, বিটনা চাকমা, খোকন চাকমা, শুভ চাকমা, জয়া চাকমা, ফরসা চাকমা প্রমুখ। এর বাইরেও গুরুতরভাবে আহত তুহিন চাকমাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। একই ঘটনায় আহত সাত মাসের শিশু রিপ রিপ চাকমাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর বলেন, ‘বাস দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আট জনকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আর একজনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল চৌধুরী বলেন, ‌‘বাসটি উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায়  আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী