জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলায় ২০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২৬, ১৭:০১আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৭:০১

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেবকে হত্যার ঘটনায় করা মামলায় পৃথক অভিযানে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ। এর মধ্যে ১৩ জনকে র‍্যাব ও সাত জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় র‍্যাব-৭। এ সময় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় চার জন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ জানুয়ারি র‍্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করে। 

এ মামলায় র‍্যাব-৭ বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে একাধিক আসামিকে গ্রেফতার করে। সর্বশেষ গত ২৭ মার্চ নোয়াখালীর কবিরহাটের নবগ্রাম এলাকায় র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সহযোগিতায় যৌথ অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মো. পারভেজকে (৩৫) গ্রেফতার করা হয়। একই দিন চট্টগ্রামের উদালিয়া এলাকা থেকে মো. বেলাল (৩০) এবং নগরীর শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে সাইদুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়। এর আগে ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহানকে (১৯) গ্রেফতার করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসজুড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকা, সীতাকুণ্ড, কক্সবাজার এবং নোয়াখালীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও কয়েকজন এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সেলিম, সেকেন্দার মিয়া ওরফে ইয়াকুব, ইউনুছ আলী হাওলাদার, খন্দকার জাহিদ হোসেন, আলীরাজ হাসান ওরফে সাগর, মিজান, মামুন, শহাজাহান এবং শফিকুল ইসলাম ওরফে মাস্টার শফিকুল ইসলাম।

/এএম/ 
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম