হাসপাতালে আসার পথে লঞ্চে সন্তান প্রসব, নবজাতকের ভাড়া আজীবন ফ্রি

চাঁদপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১৮:১৪আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৮:১৪

চরাঞ্চল থেকে প্রসবব্যাথা নিয়ে হাসপাতালে আসার আগেই চাঁদপুর লঞ্চঘাটে কন্যা সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ওই প্রসূতিকে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে। 

চাঁদপুর লঞ্চঘাটের নৌথানা পুলিশ জানায়, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহায়তা করেছে।

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চরউমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্দেশে আসার পথে প্রসব ব্যথা ওঠে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.  মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্তান ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।

এদিকে লঞ্চ মালিকপক্ষ এই দম্পতিকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন। পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সবসময়ের জন্য ফ্রি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের