মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ আট রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ এপ্রিল ২০২৬, ১৯:৩১আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৯:৩৪

মিয়ানমারে পাচারকালে ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে আট জনই রোহিঙ্গা নাগরিক। বাকি চার জন বাংলাদেশি। শনিবার (৪ এপ্রিল) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটককৃত চার বাংলাদেশি হলেন- চট্টগ্রামের বাকলিয়া থানার চর চকতাই এলাকার মো. ফজলুল করিমের ছেলে আব্দুল মান্নান, কক্সবাজারের রামু থানার হিমছড়ি ৬ নম্বর ওয়ার্ডের মো. ইসলামের ছেলে মো. সাকিব, টেকনাফ থানার শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের রাহমতুল্লাহর ছেলে মো. সাকের ও উখিয়া থানার টেংহালি ৫ নম্বর ওয়ার্ডের মো. হাসিমের ছেলে সৈয়দ আলম। আট রোহিঙ্গা নাগরিক হলেন- কক্সবাজার ১৫ নম্বর ক্যাম্পের জামতলি গ্রামের আবু তালেবের ছেলে আবু তাহের, একই এলাকার আব্দুল বাহবুবের ছেলে সৈয়দ হোসেন, আব্দুল জাব্বারের ছেলে এনামুল হাসান, আনু মিয়ার ছেলে হামিদুল হক, ফখরুদ্দিনের ছেলে মো. সাকের, দিল মোহাম্মদের ছেলে মো. আয়াস, কালুমিয়ার ছেলে মোহাম্মদ ফারুক ও আনসুল হোসেনের ছেলে মো. পরান।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পতেঙ্গা থানার বহিনোর্ঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়। তখন মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ছয় হাজার লিটার ডিজেল, ছয়টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ চার জন বাংলাদেশি ও আট জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

/এএম/ 
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী