মহাসড়ক বন্ধ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এতে উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের দোয়েল চত্বর এলাকায় এ সংঘর্ষ হয়।

রাত ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের দুই দলের যুবকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এর জের ধরে গত বুধবার রাতে দুই গ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় পুনরায় সংঘর্ষে জড়ায়। তখনও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এর মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই শনিবার রাত ১০টার দিকে দুই গ্রামের মানুষ আবারও সংঘর্ষে জড়ান। এ সময় কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় মহাসড়কে শতাধিক ককটেল বিস্ফোরণে ঘটে। টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ দীর্ঘক্ষণ সংঘর্ষ চালায়। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংঘর্ষের কারণে সড়কের দুইপাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি আবু মোহাম্মদ কাউসার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী