একই গাছ থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৯:৫২আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:৫২

রাঙামাটির বরকলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগাছড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণ-তরুণী হলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৭) ও ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকার একই এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমা (২৬)।

এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করতে চেয়েছিলেন তারা। সায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

বগাছড়ি এলাকার কারবারি প্রমিশ চাকমা বলেন, নিহত তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার সুভাষ কান্তি চাকমা বিয়ের প্রস্তাব নিয়ে ইনা চাকমার বাড়িতে গিয়েছিলেন। পারিবারিকভাবে তাদের বিয়ের কথাও এগোয়। তবে এ সময় ইনার পরিবার জানতে পারে, সুভাষ কান্তির আগে বিয়ে হয়েছে। তার ঘরে স্ত্রী রয়েছে। তবে সুভাষ কান্তি অভিযোগ করেন। তিনি জানান, তার আগে বিয়ে হলেও প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু গ্রামবাসী ও ইনার পরিবার এই যুক্তি মেনে নেয়নি। তারা জানিয়ে দেন এ বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। সম্বন্ধ ভেস্তে যাওয়ায় অভিমান থেকে দুই জন আত্মহননের পথ বেছে নেন।

ভূষণছড়া ইউনিয়নের প্রশাসক রেজাউল করিম জানান, গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরণীর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় লাশ থানায় নিতে সময় লাগবে।

এ বিষয়ে বরকল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?