চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ এপ্রিল ২০২৬, ১৯:০১আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:০১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত তারা ভর্তি হয়। তাদের বেশিরভাগই শিশু ও কিশোর।

বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭৭ জন হাসপাতালে ভর্তি আছেন। সোমবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে পরীক্ষায় আরও দুই জনের হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রামে  এ নিয়ে চলতি ১ এপ্রিল থেকে মোট ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য ৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) ল্যাবে পাঠানো হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৩৭৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে নগরের ২৫৮ ও জেলার ১১৫ জন।

ঢাকার এনপিএমএল থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত চট্টগ্রামে ৩৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই ৩৭ জনের মধ্যে ২৬ জন নগরের ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

/এফআর/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী