প্রকৌশলীকে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় নিন্দার ঝড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে ধাওয়া ও লাঞ্ছিত করার ঘটনায় রাজনৈতিক ও সুশীল সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপ্পল বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৌশলী অনিয়ম দেখলে কাজ বন্ধ করার অধিকার রাখেন। তিনি আরও বলেন, কোনও অসংগতি থাকলে তা দাপ্তরিকভাবে সমাধান করা উচিত, শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অন্যায়কারী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

জেলার নাগরিক ফোরামের সহ-সভাপতি নিহার রঞ্জন সরকার বলেন, এটি শুধু ন্যাক্কারজনক নয়, আইনবিরোধীও। এ ধরনের ঘটনায় প্রশ্রয় দিলে মাঠপর্যায়ে সরকারি কাজ তদারকিতে নেতিবাচক প্রভাব পড়বে।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি আব্দুর নূর বলেন, ঠিকাদার ও প্রকৌশলীর মধ্যে কোনো মতবিরোধ থাকলে তা দাপ্তরিকভাবে সমাধান করা উচিত। কিন্তু এভাবে ধাওয়া ও লাঞ্ছনা ফৌজদারি অপরাধ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে এবং অপরাধীরা উৎসাহিত হবে।

উল্লেখ্য, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠলে সোমবার ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল ও স্থানীয় প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শনে যান।

এ সময় উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তারিকুল ইসলাম কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন তাকে সবার সামনে ধাওয়া ও লাঞ্ছিত করার চেষ্টা করেন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

/এম/  
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি