মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

টেকনাফ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ১৮:২৫ আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৮:২৫

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন অঞ্চলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ইউনুস নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উখিয়ার পালংখালী সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউনুস উখিয়ার ক্যাম্প-১৯-এর বাসিন্দা।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ক্যাম্প-১৯-এর রোহিঙ্গা মাঝি লিয়াকত হোসেন জানান, ক্যাম্পের অনেক রোহিঙ্গা মাছ ধরার জন্য নাফ নদে যান। সেখান থেকে তারা কখনও কখনও ভুলবশত বা কৌশলে মিয়ানমারের রাখাইন সীমান্তে প্রবেশ করে, ফলে প্রায়ই মাইন বিস্ফোরণে দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা আহত হয়েছে বলে আমরা জেনেছি। কিছু রোহিঙ্গা মাছ ধরার অজুহাতে সীমান্ত অতিক্রম করে। তবে সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঝুঁকি থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে অনেক রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সীমান্তের কাছাকাছি চলে যাচ্ছেন, যা এ ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে