টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ২৩:৫২ আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২৩:৫২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে তিন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিকালে বিষয়টি জানিয়েছেন চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবির।

অপহৃতরা হলেন- টেকনাফের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বাসিন্দা শফিক আলম, মোহাম্মদ জয়নাল ও শাহ আলম।

ক্যাম্পের প্রতিনিধি আহমেদ উল্লাহ বলেন, ‘ওই তিন জন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ধানক্ষেতকে হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতের ডিউটিতে ছিলেন। ভোরে হঠাৎ পাড়াড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা আরও দুজন রোহিঙ্গা পালিয়ে এসে বিষয়টি আমাকে জানান। পরে এপিবিএন পুলিশকে জানাই। আজ সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার হয়নি।’

পরিদর্শক হুমায়ূন কবির বলেন, ‘তিন রোহিঙ্গা যুবক অপহরণের বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থল ও আশপাশ এলাকায় খোঁজখবর নিয়েছি। তাদের উদ্ধারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
সর্বশেষ খবর
প্রেমিকার টানে সব বিক্রি করে ২ হাজার কিলোমিটার পাড়ি, শেষে জানলেন এআই
প্রেমিকার টানে সব বিক্রি করে ২ হাজার কিলোমিটার পাড়ি, শেষে জানলেন এআই
উৎসব কোনও নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ নয়: রিজভী
উৎসব কোনও নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ নয়: রিজভী
দুর্গাপূজা: ভক্তির আয়োজন, অর্থনীতির বিস্তার 
দুর্গাপূজা: ভক্তির আয়োজন, অর্থনীতির বিস্তার 
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন