চট্টগ্রামে জলাবদ্ধতা, পুরোনো ছবি দিয়ে ‘অপপ্রচার’ বললেন প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ এপ্রিল ২০২৬, ১৭:৪০ আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৭:৪০

চট্টগ্রাম নগরে বৃষ্টিতে মঙ্গলবারের জলাবদ্ধতা নিয়ে ফেসবুকে ২০২৩-২৪ সালের ছবি দিয়ে ‘অপপ্রচার’ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে চাক্তাই এলাকায় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন। উনার কাছে যে খবর ছিল চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ২০২৩-২৪ সালের বিভিন্ন ছবি দিয়ে একটা অপপ্রচার চালানো হয়েছে যে, চট্টগ্রাম মহানগর পানির মধ্যে ভাসছে। এই খবরে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তারপরে সংসদেই তার কার্যালয়ে ডেকে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে, আপনি এক্ষুণি চট্টগ্রামে যান। সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে বসে কী সমস্যা আছে, সমাধান করে তারপর আপনি ফিরবেন।’

তিনি বলেন, ‘আমি বুধবার সন্ধ্যায় এসেছি, ঘুরেছি। যেভাবে মিডিয়াতে নিউজ এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও, এরকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি। রাতে বলেছি, চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা তো কাল থেকে আমার সঙ্গে ছিলেন। আজকেও আছেন। আপনাদের কাছেও আমি প্রশ্ন রাখতে চাই, আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেননি। জলাবদ্ধতা কোনটা হবে? তিন-চারদিন ধরে পানি নামছে না। আর যে তিনটি পয়েন্টে সামান্য একটু পানি আটকে ছিল, ওখানে আমাদের কাজ চলমান আছে। ৩৬টি খালের মধ্যে ছয়টির কাজ যে এলাকাগুলোতে চলমান আছে, সেখানে এই জলাবদ্ধতা ছিল একদিন।’

তিনি বলেন, ‘এই বর্ষায় আমি চট্টগ্রামবাসীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে, ৭০-৮০ ভাগ জলাবদ্ধতা থাকবে না। বাকি যে ১৫-২০ ভাগ থাকবে, এটার জন্য আপনাদের আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সময় দিতে হবে যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে।’

এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে, চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না, সুন্দর আছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে নগরীর অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন। 

 

/এএম/ 
সম্পর্কিত
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
সর্বশেষ খবর
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
শীতে বেড়ানোর আদর্শ ঠিকানা, ব্রিটেনের ১০ মনোরম জায়গা
শীতে বেড়ানোর আদর্শ ঠিকানা, ব্রিটেনের ১০ মনোরম জায়গা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা