‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১৫:৫৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তৈরির উদ্যোগ চলছে। বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে। রবিবার সংসদে বিলটি উত্থাপন ও পাস হলে সেখানেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ ছাড়া আগামী দিনে উপজেলা নির্বাচনসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী কাজ করার সুযোগ থাকবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘কোনও ধরনের গ্রুপিং বা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়ানো যাবে না। এমন কোনও কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের দুর্নাম হয় কিংবা বগুড়ার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কোনও বিতর্কের কারণে যেন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পেলো নতুন চেয়ারম্যান, কে এই বিএনপি নেতা?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম
বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা