গৃহপরিচারিকাকে নির্যাতন: চিকিৎসক দম্পতি কারাগারে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মে ২০২৬, ০২:১৪আপডেট : ০১ মে ২০২৬, ০২:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের গৃহপরিচারিকাকে নির্মম নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে চিকিৎসক দম্পতিকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় শিশু গৃহপরিচারিকাকে চিকিৎসক দম্পতির হেফাজত থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। উদ্ধার হওয়া শিশুটির দেহের বিভিন্ন অংশে ক্ষত চিহ্নের দাগ রয়েছে। নির্যাতিত শিশুটি সরাইল উপজেলার বাসিন্দা।

শিশুটির পরিবার জানায়, ৯ মাস আগে নানার মাধ্যমে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকায় চিকিৎসক দম্পতি নোমান ও কিমিয়া সাদাত তোফার বাসায় গৃহপরিচারিকার কাজে দেন।

শিশুটির পরিবারের অভিযোগ, গত তিন মাস ধরে পরিবারের লোকজন শিশুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শিশুটিকে চিকিৎসক দম্পতির হেফাজত থেকে উদ্ধার করে পুলিশ।  

শিশুটি জানায়, প্রায়শই তাকে নির্যাতন ও গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়া হতো। তার শরীরজুড়ে নির্যাতনের ক্ষত চিহ্ন আছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার বাবা বাদী হয়ে চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

/এএম/
সম্পর্কিত
পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আটক সেই শিক্ষার্থী কারাগারে
চেক ডিজঅনার মামলায় প্রক্সি: সেই মনোয়ারা রিমান্ডে
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
সর্বশেষ খবর
পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি
পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
সরকারি নিয়ম না মেনে নগদ টাকায় রেণুপোনা বিক্রি করছ বিএফআরআই
সরকারি নিয়ম না মেনে নগদ টাকায় রেণুপোনা বিক্রি করছ বিএফআরআই
‘ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না’
‘ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না’
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার