সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মে ২০২৬, ১৮:২০ আপডেট : ০২ মে ২০২৬, ১৮:২০

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাজার গেট এলাকায় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (০২ মে) বেলা ২টার দিকে ওই এলাকার একটি ভাঙারি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আরমান। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরমান একটি ভটভটি নিয়ে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত লোহালক্কড় (স্ক্র্যাপ) সংগ্রহ করে ভাঙারি দোকানে বিক্রি করতেন। তিনি পাঁচটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে আজ বেলা ২টার দিকে তা কুমিরা এলাকার ভাঙারি দোকানটিতে বিক্রি করতে আসেন। তার ভটভটি থেকে প্রতিটি সিলিন্ডার আলাদা করে নিচে নামানো হচ্ছিল। এর মধ্যে একটি সিলিন্ডার ভটভটি থেকে নিচে ফেলতেই বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় আরমানের। বিস্ফোরণে ধাতব বস্তুর আঘাতে পাশে থাকা দুজন আহত হন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ‌‘অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামের একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
সর্বশেষ খবর
প্রোগ্রামিং ত্রুটিতে ইউরোপজুড়ে বন্ধ হাজারো সরকারি ওয়েবসাইট
প্রোগ্রামিং ত্রুটিতে ইউরোপজুড়ে বন্ধ হাজারো সরকারি ওয়েবসাইট
জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী
জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের