কলেজে হামলা, এমপির মধ্যস্থতায় ছাত্রদল নেতাদের ক্ষমা করলেন অধ্যক্ষ

নোয়াখালী প্রতিনিধি
০৩ মে ২০২৬, ১২:২০ আপডেট : ০৩ মে ২০২৬, ১২:২০

নোয়াখালী সরকারি কলেজে হামলা ও শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করে দিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানা উল্লাহ। শনিবার (৩ মে) বিকালে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য শাহজাহানের মধ্যস্থতায় অধ্যক্ষের কক্ষে উভয়পক্ষের মধ্যে এই সমঝোতা হয়।

এর আগে গত বুধবার দুপুরে শিক্ষকরা মধ্যাহ্নভোজে থাকার সময় ছাত্রদলের একদল নেতাকর্মী কলেজে হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে এক শিক্ষক আহত হন এবং অন্যদের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর শিক্ষকরা জরুরি সভা ডেকে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারসহ ৮ দফা দাবি পেশ করেন।

এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয় এবং সাবেক সভাপতি আকবর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

হামলার দুই দিন পর শনিবার সংসদ সদস্য শাহজাহান সরাসরি কলেজ ক্যাম্পাসে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

অধ্যক্ষ অধ্যাপক ছানা উল্লাহ বলেন, এমপি স্যার এসেছেন। ছাত্ররা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেছে। তারা তো আমার ছাত্রই, আমি কিছু মনে রাখিনি।

সংসদ সদস্য শাহজাহান বলেন, ছাত্ররা যে কাজটি করেছিল তা মোটেও কাম্য নয়। আমি বলবো, ছাত্র ও শিক্ষকের মধ্যে কোনও রাজনীতি থাকা উচিত নয়। যারা ছাত্র তারা কেবলই ছাত্র, আর শিক্ষকরা সবার পরম শ্রদ্ধেয়।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা নয়ন হোসেন গ্রেফতার
মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদকে দাদার পাশে দাফন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদকে দাদার পাশে দাফন
সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
অনূর্ধ ১৫ বিশ্বকাপে ওয়েলেসের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ
অনূর্ধ ১৫ বিশ্বকাপে ওয়েলেসের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা