সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৭ মে ২০২৬, ১৫:০৩ আপডেট : ০৭ মে ২০২৬, ১৫:০৩

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে হামের উপসর্গে ও আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আট জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মৃত শিশুর নাম সজিবুল ইসলাম (১)। সে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বুধবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৩৩ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২
সর্বশেষ খবর
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের