স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ২০:২৫আপডেট : ১৪ মে ২০২৬, ২০:২৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল (৩০) গোয়ালগাঁও গ্রামের মৃত রাজামিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই মো. মোরশেদ আলমকে (৩৫) আটক করেছে পুলিশ। সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তি ও স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, স্থানীয় একটি কারখানায় কাজ করেন মোরশেদের স্ত্রী। বুধবার রাতে তিনি নাইট শিফটে ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হইহুল্লোড় করলে মোরশেদ ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন। বিষয়টি দেখে তাদের বকা দিতে নিষেধ করেন ছোট ভাই ফয়সাল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তারা দুজনই বাড়ি বের হয়ে যান। 

দুপুর দেড়টার দিকে দুই ভাই বাড়ি ফিরে আবারও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোরশেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাইকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বিকাল সাড়ে ৩টায় স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করা হয়।

ওসি রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত মোরশেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 
নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ উদ্ধার
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
সর্বশেষ খবর
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে