খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৭:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৭:৪৫

আপিল বিভাগের আদেশ গোপন করে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা বর্ধিত করায় খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।  

সোমবার (৩ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট পারভেজ হোসেন। 

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, খাগড়াছড়ি জেলার ১৯টি ইটভাটা মালিকদের পক্ষে ইটভাটা মালিক সমিতি একটি রিট পিটিশন দায়ের করলে ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। এই আদেশের বিরুদ্ধে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আপিল দায়ের করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দেন।  

আপিল বিভাগের এই আদেশ সত্ত্বেও রিট পিটিশনার খাগড়াছড়ি জেলা ইট ভাটা মালিক সমিতি গত ৬ জুলাই হাইকোর্টে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করার জন্য একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট বিভাগ উক্ত নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করে দেন। কিন্তু আদালতে আপিল বিভাগের উক্ত স্থগিত আদেশের বিষয় উল্লেখ করা হয়নি।  

তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে জনস্বার্থে এইচআরপিবি’র দায়ের করা বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে অবহিত হওয়ার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিষয়টি সম্পর্কে আদালতকে অবহিত করা হয়।  

পরে আদালত বিষয়টি সম্পর্কে শুনানির জন্য কজলিস্টে আজ অন্তর্ভুক্ত করেন।  

মনজিল মোরসেদ আরও জানান, আদালতে রিট পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট পারভেজ হোসেন শুনানি করেন এবং বলেন তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। তিনি জানান, এই মামলাটা তিনি আর চালাতে চাচ্ছেন না।  

এরপর আদালত খাগড়াছড়ি ইটভাটামালিক সমিতি রিট পিটিশনারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবরে ওই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন। আদালত অপর এক আদেশে রুল ডিসচার্জ করে দেন এবং আদেশের কপি সকল বিবাদীদের নিকট পাঠানোর নির্দেশ দেন বলে জানান মনজিল মোরসেদ। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
বোনের প্রেমিককে মেরে ফেলায় দুই ভাইয়ের ফাঁসি
সর্বশেষ খবর
আধুনিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 
আধুনিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 
তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেকপ্লাস
তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেকপ্লাস
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
সময় টিভির সাবেক পরিচালক গ্রেফতার
সময় টিভির সাবেক পরিচালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না