অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ০১:০০আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০১:০০

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত না হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ‘সরকার অ্যাগ্রোর’ মালিককে বড় জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন প্রাণী খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার ও প্রতারণামূলক পণ্য বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

রবিবার (২৬ জুলাই) গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার মাস্টার ভিলা নামের একটি বহুতল ভবনের নিচতলায় এ অভিযান চালানো হয়। 

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মৎস্য অধিদফতর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত সরকার অ্যাগ্রোর মালিক আজাহার সরকার। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার চৌদার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সরকার অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনও ধরনের অনুমোদন ছাড়াই প্রাণী খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটি অনলাইন পেজে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করে মাছ ও পশুখাদ্য বিক্রি করছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর মৎস্য অধিদফতর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে প্রতিষ্ঠানের মালিককে মোবাইলে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়। তবে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময়ে তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘আপনি যদি আজকে ঠান্ডা খেয়ে চলে যেতেন, তবে পরে আমি আপনাদের অফিসে গিয়ে সাক্ষাৎ করতাম।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন, ‘অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বৈধ লাইসেন্স ছাড়া প্রাণী খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি জানান, মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার
চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন নার্স
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
সর্বশেষ খবর
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার
থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার
ঘুষ নিয়ে ভাইরাল সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত
ঘুষ নিয়ে ভাইরাল সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ