টিকটক শেষ করে দিলো রানির ঘর ও ১০ লাখ টাকা 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
২৪ মে ২০২৬, ০২:৪২আপডেট : ২৪ মে ২০২৬, ০২:৪২

প্রতিদিন মা কাজে বের হলেই রানি আক্তার টিকটকে মেতে থাকতেন। এই টিকটকই তার সব শেষ করে দিয়েছে। নিজেদের ভাড়া বাসার চুলায় আগুন দিয়ে টিকটক করতে গিয়ে পুড়ে সব ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মে) বিকালে লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খাল পাড়ে। এতে বসতঘরের আসবাবপত্র ও নগদ প্রায় দুই লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক রুবিনা বেগম।  

‎রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

বাসার মালিক স্থানীয় পানবাজার এলাকার বাসিন্দা লিটনের স্ত্রী রুবিনা বেগম বলেন, প্রায় দুই বছর আগে বসতঘরটি ভাড়া দিয়েছিলাম রানিদের। রানি চুলার আগুন দিয়ে টিকটক করতে গিয়ে বসতঘরটি আগুনে পুড়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে আমার। তাদেরও অন্তত ছয়-সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

‎রানির ভাই মিরাজ জানান, ঘটনার সময় মা ও আমি ঘরে ছিলাম না। আমার বোন টিকটক করে, তা সত্য। আজকে টিকটক করতে গিয়ে আগুন লেগেছে। ঘটনার পর থেকে বোনকে খুঁজে পাচ্ছি না। আমার বিদেশ যাওয়ার জন্য জমিয়ে রাখা নগদ টাকাসহ ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, মহিলা কলেজের কাছে খাল পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
রাজাকে নিয়ে ‘আপত্তিকর’ কনটেন্ট সরাতে টিকটককে মালয়েশিয়ার আলটিমেটাম
কী এই ‘সায়েন্টোলজি স্পিডরান’, কেনই বা মেতেছে নেট দুনিয়া
সর্বশেষ খবর
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না