সরকারি কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা চাইলেন যুবক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৯:১১ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:১১

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন এক যুবক। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন অভি মাহমুদ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি কার্যালয়ের চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরির একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে গানের তালে অঙ্গভঙ্গি করছেন এক যুবক। তার সামনে থাকা টেবিলে দাফতরিক নথিপত্র ও কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেটও দেখা যায়। পরে ভিডিওটি নিজের ফেসবুক ও টিকটক আইডিতে প্রকাশ করেন।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে অভিযুক্ত যুবক অভি মাহমুদ ও তার অভিভাবককে ডেকে পাঠানো হয়। সেখানে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেন তিনি।

মুচলেকায় অভি মাহমুদ উল্লেখ করেন, কয়েক দিন আগে সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ে অনুপস্থিত থাকার সুযোগে বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করেন তিনি। এরপর কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তার এমন কর্মকাণ্ডে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে স্বীকার করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও অঙ্গীকার করেন। এ সময় তার অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, সরকারি কার্যালয়ে এ ধরনের অননুমোদিত আচরণ ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবক লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেছেন।

/এফআর/
সম্পর্কিত
টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ফাঁদ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
২০২৬ সালে ব্যবসার প্রসারে যেভাবে কাজে লাগাবেন সোশ্যাল মিডিয়া  
সর্বশেষ খবর
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
লবণের মরুভূমিতে উৎসবের আমেজ, শীতে ঘুরে আসুন ভারতের কচ্ছের রণ
লবণের মরুভূমিতে উৎসবের আমেজ, শীতে ঘুরে আসুন ভারতের কচ্ছের রণ
‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য’
‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য’
কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরায় আইনি নোটিশ কারিনাকে
কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরায় আইনি নোটিশ কারিনাকে
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা