নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার: রাজিব আহসান

চাঁদপুর প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১২:৩৭ আপডেট : ৩১ মে ২০২৬, ১২:৩৭

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার। বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়। ঘাটে যেসব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।’

রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

চাঁদপুর আধুনিক নৌটার্মিনালের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই টার্মিনালের কিছু অংশ কাজ করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। তাই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। এর ফলে চাঁদপুর নদী বন্দর তার ঐতিহ্য ফিরে পাবে।’

তিনি বলেন, ‘পন্টুন আধুনিকায়ন ও ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখলে নৌপথ আবারও তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড. সেলিম উল্লাহ সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
সমুদ্রসম্পদ দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ
থাইল্যান্ডের সঙ্গে সরাসরি সমুদ্রপথ চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে বাংলাদেশ
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঢাকার কাছে ৩৬০ বছরের পুরোনো পাগলার পুল, হারিয়ে যাচ্ছে ইতিহাসের স্মারক
ঢাকার কাছে ৩৬০ বছরের পুরোনো পাগলার পুল, হারিয়ে যাচ্ছে ইতিহাসের স্মারক
ধোয়া থেকে রান্না পারফেক্ট মুড়িঘণ্ট তৈরির সহজ রেসিপি 
ধোয়া থেকে রান্না পারফেক্ট মুড়িঘণ্ট তৈরির সহজ রেসিপি 
বাজারে শীতের সবজি, দামে অস্বস্তি
বাজারে শীতের সবজি, দামে অস্বস্তি
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’