মাটির গভীরে পোঁতা সাবমেরিন ক্যাবল এখন দেখা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২৬, ১৪:০০আপডেট : ০১ জুন ২০২৬, ১৪:০০

চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে দুটি সাবমেরিন ক্যাবল উন্মুক্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়ে উপরিভাগের মাটি সরে যাওয়ায় সম্প্রতি সাবমেরিন ক্যাবল দুটি উন্মুক্ত হয়ে যায়। এতে সাবমেরিন ক্যাবল দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দ্বীপ উপজেলা সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ২০১৮ সাল থেকে দ্বীপটিতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। তবে প্রাথমিকভাবে একটি ক্যাবলের মাধ্যমে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দুটি ক্যাবলের স্থায়ীত্বকাল ৫০ বছর।

সন্দ্বীপের যে স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেটি বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ল্যান্ডিং স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভাটার সময় ক্যাবল দুটির প্রায় ৪০ ফুট দেখা যাচ্ছে। কয়েক দিন আগে স্থানীয় জেলে ও রাখালেরা সাবমেরিন ক্যাবল দুটি উন্মুক্ত অবস্থায় দেখতে পান। সর্বশেষ গত শনিবার স্থানীয় এক যুবক সাবমেরিন ক্যাবল উন্মুক্ত হয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করলে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

গতকাল রবিবার সরেজমিনে দেখা যায়, ক্যাবল দুটি প্রায় ১৮ ইঞ্চি ব্যাসের। প্রায় ১৫ ফুট গভীরে মাটির নিচ থেকে বেরিয়ে সেটি সাগরে গিয়ে পড়েছে। এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বলেন, আধা কিলোমিটারের মতো সমতল ভূমি ভাঙনের কবলে পড়েছে। ভাঙনের কারণেই মাটি সরে সাবমেরিন ক্যাবল উন্মুক্ত হয়ে গেছে।

জামাল উদ্দিন বলেন, ‘২০১৭ সালে যখন এই তার মাটির নিচ দিয়ে টানতেছিল, তখন আমি প্রতিদিন এসে দেখতাম। মাটির অনেক গভীর দিয়ে এই তার গেছে। দুইটা তারই দেখা যাইতেছে। ভাটার সময় বেশি দেখা যায়। তখন এলাকার ছেলেপুলে এই তারের ওপর দাঁড়িয়ে নাচানাচি করে, ভিডিও করে।’

জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সন্দ্বীপের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগের একটি চিঠির মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। সাবমেরিন ক্যাবলের নিরাপত্তায় পুলিশ ও আনসার–ভিডিপিকে নিরাপত্তা টহল বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।’

 

/এফআর/
সম্পর্কিত
হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবল কেটে গেলে পরিণতি কী হতে পারে?
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র নতুন ব্যান্ডউইডথ কিনতে বিশেষ বোনাস অফার
চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
সর্বশেষ খবর
মেসি কি অবসরে যাচ্ছেন নাকি আরও খেলবেন?
মেসি কি অবসরে যাচ্ছেন নাকি আরও খেলবেন?
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না