এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১-২ দিন আগে সরকার আমাদের খুনিদের সঙ্গে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।
শুক্রবার (৫ জুন) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।
এখানে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলার আহ্বায়ক মাহবুব আলম।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম।
অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।









