আইএসএসে লিকেজ, নভোচারীদের মহাকাশযান খালি করার প্রস্তুতির নির্দেশ নাসার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৬, ২১:২৭আপডেট : ০৫ জুন ২০২৬, ২১:২৭

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) একটি বাতাস লিকেজজনিত পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় নভোচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নাসা। একই সঙ্গে সম্ভাব্য জরুরিভাবে স্টেশন খালি করার জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই লিকেজটি এখন আরও মারাত্মক রূপ নিয়েছে। নাসা জানিয়েছে, মহাকাশ স্টেশনের রুশ অংশে এই লিকেজটি ঘটছে এবং একজন রুশ নভোচারী এটি মেরামতের জন্য কাজ করছেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মুখপাত্র বেথানি স্টিভেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এএক পোস্টে বলেন, ‘পিআরকে নামে পরিচিত জুভেজদা সার্ভিস মডিউলের ট্রান্সফার টানেলটি বেশ কিছু দিন ধরে ফাটল ও লিকেজ সমস্যায় ভুগছে। রুশ মহাকাশ সংস্থা রসকসমস আজ পর্যন্ত যতটুকু সম্ভব এর প্রভাব কমানোর চেষ্টা করেছে।

বেথানি স্টিভেন্স আরও জানান, এই ফাটলগুলো সবসময়ই উদ্বেগের বিষয় ছিল, যা নাসা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে। নাসা ও রসকসমস ফাটলগুলোর মূল কারণ খুঁজে বের করতে একসঙ্গে কাজ করছে। রসকসমস বিভিন্ন কার্যকর পদক্ষেপ এবং পর্যায়ক্রমিক আংশিক-মেরামত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাটি সামাল দিচ্ছে।

নতুন করে দেখা দেওয়া লিকেজের কারণে রুশ নভোচারীরা শুক্রবার আরও ব্যাপক পরিসরে একটি মেরামত অভিযান পরিচালনা করছেন বলে তিনি উল্লেখ করেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাসার পদক্ষেপের কথা জানিয়ে বেথানি বলেন, ‘অতিরিক্ত সতর্কতা হিসেবে নাসা এজেন্সির স্পেসএক্স ক্রু-১২ মিশনের চার সদস্য এবং নাসার নভোচারী ক্রিস উইলিয়ামসকে নির্দেশ দিয়েছে এই মেরামত কাজ চলার সময় তারা ড্রাগন মহাকাশযানের ভেতরে অবস্থান নিয়ে উচ্চতর সতর্কতামূলক নিরাপত্তা বজায় রাখতে।

এই লিকেজটি মূলত পিআরকে মডিউলে অবস্থিত, যা জুভেজদা সার্ভিস মডিউলের সঙ্গে যুক্ত একটি ছোট রুশ ট্রান্সফার টানেল। এটি স্টেশনের প্রধান অংশের সঙ্গে একটি মহাকাশযান নোঙর করার স্থানকে যুক্ত করেছে, যা রাশিয়ার ‘প্রোগ্রেস’ মালবাহী মহাকাশযানগুলো ব্যবহার করে থাকে।

যদি শেষ পর্যন্ত নভোচারীদের মহাকাশ স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়, তবে এটি হবে চলতি বছরে দ্বিতীয়বারের মতো স্থানান্তরের ঘটনা। এর আগে গত জানুয়ারি মাসে নাসার অভিজ্ঞ নভোচারী মাইক ফিঙ্ক অসুস্থ হয়ে পড়েছিলেন। তার সেই অসুস্থতার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ইতিহাসের সর্বপ্রথম কোনও চিকিৎসাজনিত জরুরি নভোচারী স্থানান্তরের ঘটনা ঘটেছিল।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইরান যুদ্ধে ‘অপ্রত্যাশিত’ লাভবান হচ্ছে কারা
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক হামলার দাবি ইরানের
সর্বশেষ খবর
খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯
খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯
নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি
নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি
গভর্নরের ১০০ দিন: নিয়োগ বিতর্ক পেরিয়ে নীতি স্বচ্ছতা-স্থিতিশীলতার পথে যাত্রা 
গভর্নরের ১০০ দিন: নিয়োগ বিতর্ক পেরিয়ে নীতি স্বচ্ছতা-স্থিতিশীলতার পথে যাত্রা 
মিছিল করায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক
মিছিল করায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত