খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১২:৪০আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১২:৪০

খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে নববর্ষ বরণ উৎসব। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ।
শোভাযাত্রায় হাজার হাজার পাহাড়ি নারী, পুরুষ, ছেলে, মেয়ে অংশ নেন। শোভাযাত্রাটি পার্বত্য জেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে খাগড়াছড়ি টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হলে জেলার বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বছরের প্রথম দিন যতই এগিয়ে আসছে, ততই উৎসবমুখর ও বর্ণিল হয়ে উঠছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী