আবাসিক হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর 

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ০৪:৫৮আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৫৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে৷ পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এতে উত্তেজিত এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। 

মঙ্গলবার (১৭ জুন) রাত ১২টা পর্যন্ত উত্তেজিত এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকালে প্রতিষ্ঠানটির আবাসিক হল থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে রাত ৮টার পর থেকে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উত্তেজিত লোকজন প্রতিষ্ঠানটির প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইক হাতে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি মাইকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা তদন্ত করে ঘটনার মূল কারণ উদঘাটন করবেন। তৎক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহবান জানান তিনি। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাকে হত্যা করা হয়েছে দাবি করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 

/এএম/ইউএস/
সম্পর্কিত
দুই দিন ধরে বন্ধ দরজা, রাজধানীতে বাসায় তরুণীর অর্ধগলিত মরদেহ
কক্সবাজারে ডোবায় শিশুর লাশ, পুলিশ বলছে ধর্ষণের পর হত্যা
লালমনিরহাটে শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা: বাবা-ছেলে গ্রেফতার
সর্বশেষ খবর
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
এমপিদের সক্ষমতা বাড়াতে আইআরআইয়ের সহযোগিতার প্রস্তাব
এমপিদের সক্ষমতা বাড়াতে আইআরআইয়ের সহযোগিতার প্রস্তাব
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি