ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে শিবির নেতা জিসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ০১:৪৩আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:৪৩

‘ধর্ষণ ও ভ্রূণ নষ্টের’ অভিযোগে করা মামলায় গ্রেফতার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। পরে আদালত জিসানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪টা ৪০ মিনিটে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়র উদ্দিন আহমেদ এ আদেশ দেন। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার একই আদালত জিসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ডিবি পুলিশ জানায়, দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে করা মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা জিসান মিয়াকে গত রবিবার দুপুরে আদালতে হাজির করা হয়। পরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়র উদ্দিন আহমেদের আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন বিকালেই জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ডিবি।

জিসান মিয়ার আইনজীবী মনির হোসেন পাটোয়ারী বলেন, ‘মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম শাহ দুই দিনের রিমান্ড শেষে জিসানকে আদালতে হাজির করেন। পরে আদালত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর সবকিছু ঠিকঠাক থাকায় জিসানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন। আজকে ডিবি পুলিশ এবং আসামিপক্ষ থেকে নতুন কোনও আবেদন করা হয়নি। আমরা গত রবিবার জামিন আবেদন করেছিলাম; আদালত সেটি নামঞ্জুর করেছেন।’

জেলা ডিবি পুলিশের ওসি শামসুল আলম শাহ বলেন, ‘আদালতের দেওয়া জিজ্ঞাসাবাদের সময় শেষ হওয়ায় জিসানকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত কারাগারে প্রেরণ করেছেন।’ রিমান্ড প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে জিসান কী তথ্য দিয়েছেন, সেটি তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না।’

গত ১৬ জুন জিসান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই আদালতের বিচারক। তার আগে চার দিন পুলিশি পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত মেডিক্যাল বোর্ড তাকে সুস্থ বলে মত দেওয়ার পর ১৬ জুন দুপুরে ছাড়পত্র দেওয়া হয়।

জিসান মিয়া প্রধান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। ইতিমধ্যে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারী তাকে প্রধান আসামি করে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা করেন। মামলায় জিসানসহ চার জনকে আসামি করা হয়েছে। মামলার অপর তিন আসামিও ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কার্ড’ পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কার্ড’ পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম