ফেনীতে নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মেলেনি ৫ দিনেও

ফেনী প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ২২:২৯আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২২:৩৫

ফেনীতে রাশেদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনও  খোঁজ মেলেনি বলে জানিয়েছে তার পরিবার।  ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ ব্যবসায়ী রাশেদ হোসেন শহরের পশ্চিম উকিলপাড়ার আবদুর রহমান হাজারীর ছেলে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আইসিবি ইসলামী ব্যাংক ফেনী শাখা থেকে ব্যবসার জন্য ২০ লাখ টাকা সিসি লোন তুলে ব্যাংক থেকে ফেরার পথে ট্রাংক রোড এলাকায় দুর্বৃত্তরা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানায়।  
অপহৃত ব্যবসায়ীর স্ত্রী সেলিনা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান,  সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
এসআই জানান, নিখোঁজ রাশেদ হোসেনকে উদ্ধারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তার মোবাইল কললিস্টের সূত্র ধরে তদন্ত এগিয়ে চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

বগুড়ায় আ. লীগ নেতাসহ ৪৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা
দাকোপে সুপেয় পানির তীব্র সংকটে দুই লাখ মানুষ
রাজউক পরিচালককে গ্রেফতার করেছে দুদক

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ