কক্সবাজার সৈকতে নিখোঁজের ২২ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১৩:৫৭আপডেট : ২৮ জুন ২০২৬, ১৩:৫৭

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী সৈকতের কাছে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় ২২ ঘণ্টা পর রবিবার (২৮জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার পেঁচারদ্বীপ রেজুখাল সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন সায়েম। দমকল, লাইফগার্ড, বিচ কর্মীসহ স্থানীয় জেলেরা সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সন্ধান পাননি। সকালে তার লাশ পাওয়া যায়।

নিহত মোহাম্মদ সায়েম (২২) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

শনিবার ইনানী সি পার্ল হোটেলের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন সায়েম। এরপর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।  ধারনা করা হচ্ছে নিখোঁজ সায়েম পানির স্রোতে ভেসে রেজু খাল সেতুর পেঁচারদ্বীপ এলাকায় উপকৃলে আটকা পড়েন। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন পুলিশ, বিচকর্মীরা।

ইনানী সৈকতে দায়িত্বরত বিচকর্মী নাজিম উদ্দিন জানান, সকালে রামুর পেঁচারদ্বীপ এলাকায় রেজুখালের পাশে একটি লাশ আটকে থাকার খবর পেয়ে স্থানীয় বিচকর্মী, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন। পরে আত্মীয়-স্বজনরা সেটি সায়েমের বলে শনাক্ত করেন।

একই দিন উত্তাল সাগরে ঢেউয়ের ধাক্কায় সায়েম নিখোঁজ হলেও অপর বন্ধু আরমান প্রাণে রক্ষা পেয়েছেন। প্রাণে রক্ষা পাওয়া মো. আরমানের বাড়িও হাটহাজারীতে। সায়েমের বন্ধু আরমান জানান, দুপুরের দিকে তারা একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এ সময় তিনি সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

ইনানী সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, ‘কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতা ২৭ জন লাইফগার্ড কর্মী ও ৩৭ জন বিচ কর্মী রয়েছেন। কিন্তু কলাতলী থেকে দক্ষিণ দিকে হিমছড়ি, দরিয়ানগর, ইনানী, পাটোয়ারটেক, বাহারছড়া ও টেকনাফ সৈকত পর্যন্ত অবশিষ্ট ১১৫ কিলোমিটার অরক্ষিত সৈকতে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে তেমন কেউ নেই। বৈরী পরিবেশে অরক্ষিত সৈকতে গোসলে নামতে নিষেধ করে প্রচারণা চালানো হয়। কিন্তু পর্যটকেরা নিষেধাজ্ঞা অমান্য করে অরক্ষিত সৈকতে গোসলে নেমে বিপদে পড়ছেন।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে পিটুনির শিকার যুবক, হাসপাতা‌লে মৃত্যু 
সরকার বদলায়, আইন বদলায়: থামে না হেফাজতে নির্যাতন ও মৃত্যু
কক্সবাজার সৈকতে ভেসে গেলেন পর্যটক, ৬ ঘণ্টায়ও খোঁজ মেলেনি 
সর্বশেষ খবর
নতুন মামলায় গ্রেফতার মিষ্টি সুবাস বললেন, ‘কথা বললে জামিন আটকে যায়’
নতুন মামলায় গ্রেফতার মিষ্টি সুবাস বললেন, ‘কথা বললে জামিন আটকে যায়’
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯
যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
দুর্নীতি কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন আর্জেন্টিনার মন্ত্রিপরিষদ প্রধান
দুর্নীতি কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন আর্জেন্টিনার মন্ত্রিপরিষদ প্রধান
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক