পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, চাপা পড়ে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী 

কক্সবাজার প্রতিনিধি
০৭ জুলাই ২০২৬, ১৮:১৮আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮:১৮

কক্সবাজারে টানা ভারী বর্ষণে আবার পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে লিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্বামী জসিম উদ্দিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ২টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া হাজিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিমা আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ফিস ফ্রাই বিক্রি করতেন। আজ দুপুরে বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের বসতবাড়ির ওপর পড়ে। এতে লিমা ও তার স্বামী জসিম মাটির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পাহাড়ের নিচে থাকা আরও কয়েকটি ঘর মাটিচাপা পড়েছে। সেখানে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এখনও অনেক বেশি। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামী আহত হয়েছেন। আরও কেউ চাপা পড়েছে কিনা, সেজন্য উদ্ধার অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
টানা ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ১৬ হাজার রোহিঙ্গা: ইউএনএইচসিআর
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে আছে পর্যটক এক্সপ্রেস
চার বিভাগে বন্যার শঙ্কা
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
১৬টি হত্যাকাণ্ড, এখন কোন ‘ট্রেন্ড’ ফলো করছে অপরাধীরা
১৬টি হত্যাকাণ্ড, এখন কোন ‘ট্রেন্ড’ ফলো করছে অপরাধীরা
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ
কোয়ার্টার ফাইনালে গেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে পারে?
কোয়ার্টার ফাইনালে গেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে পারে?
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে