পাহাড়ধসে মাদ্রাসার ওপর পড়ে ৫ শিক্ষার্থীর মৃত্যু, মাটির নিচে আটকা অনেকে

কক্সবাজার প্রতিনিধি
০৮ জুলাই ২০২৬, ১৭:০২আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৭:০২

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে একটি মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর পড়ে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাটির নিচে অনেক শিশু শিক্ষার্থী আটকে থাকার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (৮ জুলাই) বেলা ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। টানা ভারী বর্ষণের মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর পড়ে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর পড়ে। দুর্ঘটনার সময় সেখানে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী ছিল। হঠাৎ পাহাড়ধসে তারা মাটির নিচে চাপা পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। মাটি সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়দের কাছে পাওয়া তথ্যমতে, আরও ২০ জনের অধিক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে আছে।  

এর আগে গত রবিবার (৫ জুলাই) টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে নারী ও শিশুসহ আট জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। রবিবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে বালুখালী, জামতলী ও কুতুপালং আশ্রয়শিবিরে এসব দুর্ঘটনা ঘটে।

/এএম/ 
সম্পর্কিত
আর্জেন্টিনা-মিসরের খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রক্টরসহ ১০ শিক্ষার্থী আহত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
চট্টগ্রামে পাহাড়ধসে আরও এক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
বগুড়ায় ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম শুরু    
বগুড়ায় ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম শুরু    
ইসরায়েল সফর বাতিল করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল সফর বাতিল করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানের নারীবাদী লেখক শাহরনুশ পারসিপুরের প্রয়াণ
ইরানের নারীবাদী লেখক শাহরনুশ পারসিপুরের প্রয়াণ
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল