রেললাইনে জমে আছে দেড় ফুট পানি, ট্রেন চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৬, ১৮:০৮আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৮:০৮

টানা বৃষ্টিতে রেললাইনে জমে আছে দেড় ফুট (১৯ ইঞ্চি) পানি। এ কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। তবে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনগুলো চট্টগ্রাম পর্যন্ত চলাচল করছে। রেললাইনে জমে থাকা পানি কমপক্ষে ছয় ইঞ্চিতে না নামলে ট্রেনের ইঞ্জিন চালানো সম্ভব নয় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছে রেলের কর্মকর্তারা। 

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেললাইনের ওপর প্রায় ১৯ ইঞ্চি পানি জমে আছে। পানি কমপক্ষে ছয় ইঞ্চিতে না নামলে ট্রেনের ইঞ্জিন চালানো সম্ভব নয়। এ কারণে পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের সুরক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে, দীর্ঘ ১১ ঘণ্টা চট্টগ্রাম ষোলশহরে আটকে থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। এরপর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

/এফআর/
সম্পর্কিত
মতিঝিলে জলাবদ্ধতা, নটর ডেম কলেজের ক্লাস বাতিল
ভোরের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, জলাবদ্ধতায় দুর্ভোগ
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার