স্ত্রীকে বঁটি দিয়ে কোপানোর পর থানায় হাজির স্বামী, পুলিশ গিয়ে যা দেখলো

কুমিল্লা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ১৭:১৯আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৮:২০

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি ভাড়া বাসায় স্ত্রীকে গলায় বঁটির কোপ দিয়ে মৃত ভেবে থানায় হাজির হন স্বামী। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গুরুতর আহত হলেও ওই গৃহবধূ তখনও জীবিত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

শুক্রবার (১০ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান।

বুড়িচং থানা পুলিশের তথ্যমতে, আহত গৃহবধূর নাম ইসরাত জাহান ইভা (২২)। তিনি বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল (২৮) উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তিনি গণেশপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।

ওসি লুতফুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা একটি বঁটি দিয়ে ইভার গলায় এলোপাতাড়ি কোপ দেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে ঘরের মেঝেতে ফেলে রেখে চলে যান। স্ত্রী মারা গেছেন—এমন ধারণা নিয়ে তিনি দেবপুর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।

পরে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ইভাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢামেক হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, অভিযুক্ত কাজল পুলিশি হেফাজতে আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ