পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুলাই ২০২৬, ১১:৫৯আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৫৯

চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রবিবার (১২ জুলাই) বিকাল থেকে আবার শুরু হচ্ছে। এর আগে গত ৭ জুলাই থেকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার চট্টগ্রামে বিভিন্ন স্থানে রেললাইনের ওপর পানি জমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ। তিনি আজ রবিবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেললাইনে সব ধরনের ত্রুটি সারানো হয়েছে। আজ বিকেল থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এর আগে, দীর্ঘ ১১ ঘণ্টা চট্টগ্রাম ষোলশহরে আটকে থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। এরপর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

এই রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করে। এসব ট্রেনে করে প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন।

/ইউএস/
সম্পর্কিত
ভারতের নতুন চমক, প্রথম হাইড্রোজেন ট্রেন
এখনও পানির নিচে রেললাইন, চালু হয়নি চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন
রেললাইনে জমে আছে দেড় ফুট পানি, ট্রেন চলাচল বন্ধ 
সর্বশেষ খবর
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হবে জাতীয় সংসদ চত্বরে
জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হবে জাতীয় সংসদ চত্বরে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ বন্ধের ঘোষণা আইআরজিসির
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ বন্ধের ঘোষণা আইআরজিসির
‘সুইজারল্যান্ড আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল’
‘সুইজারল্যান্ড আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল’
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী