‘সুইজারল্যান্ড আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল’

স্পোর্টস ডেস্ক 
১২ জুলাই ২০২৬, ১২:২৬আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:২৬

২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের কঠিন লড়াইয়ে জিতেছে আর্জেন্টিনা।  তাদের কোচ লিওনেল স্ক্যালোনি যেমন উন্নতির জায়গাগুলো স্বীকার করে নিয়েছেন, তেমনই দল যা করে দেখিয়েছে, তা নিয়ে নিজের চরম সন্তুষ্টির কথাও বলেছেন। তার কথা, ‘আমরা ভুগেছি, তবে আমরা আবারও যা অর্জন করেছি তা ঐতিহাসিক।’

১২০ মিনিটের এই জয়ের ঠিক কয়েক মিনিট পরই কোচ ম্যাচের মূল্যায়নে বলেন, ‘আজ আমরা ভুগেছি। আমরা জানতাম ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী একটি দল, ওরা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং আমরা কিছু পরিস্থিতি থেকে বের হতে পারছিলাম না। ভাগ্য আমাদের পক্ষে ছিল, কারণ ওদের একজন খেলোয়াড় লাল কার্ড পায় এবং তখনই আমাদের দল আক্রমণে যায়। আমাদের বাস্তববাদী হতে হবে, কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে, তবে জয় সবসময়ই আনন্দের।’

ম্যাচের চুলচেরা বিশ্লেষণের বাইরে গিয়ে স্ক্যালোনি মূলত আর্জেন্টিনা দলের আরও একটি সাফল্য উদযাপন করেছেন, যা দলটিকে আবারও বিশ্বের সেরা চার দলের তালিকায় নিয়ে গেছে, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক, যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম। আবারও সেমিফাইনালে ওঠাটা সত্যিই ঐতিহাসিক।’

আগামী বুধবার আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে নিয়ে কাটাছেঁড়া না করে বরং দলের খেলোয়াড়দের ক্লান্তি দূর করার ওপর জোর দিয়েছেন স্ক্যালোনি। কারণ স্কোয়াডের ওপর দিয়ে শারীরিক ও মানসিকভাবে বিশাল চাপ গেছে। তার ভাষায়, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড নাকি নরওয়ে, তা কোনও বিষয় নয়। আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি যারা খুব ভালো খেলে এবং যাদের একজন দুর্দান্ত কোচ আছেন। আমরা আগে ক্লান্তি কাটিয়ে উঠবো, আমার মনে হয় এটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

সংবাদ সম্মেলনে স্কালোনি স্বীকার করেন, ‘আমাদের কাছে সবসময়ই একটা বাড়তি সুযোগ থাকে এবং শেষ পর্যন্ত আমরা উতরে যাই। সামনে আমরা কীসের মুখোমুখি হতে পারি তা বোঝার জন্য এটি খুব কাজের একটি ম্যাচ ছিল, যদিও সব দল এত বেশি ফিজিক্যাল ফুটবল খেলে না। আমরা ভুগেছি।’

সবশেষে স্কালোনি রসিকতা করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আপনারা আমাকে বলতেই পারেন  আমরা মোটামুটি খেলেছি।’ এরপর কোচ আবারও পুনর্ব্যক্ত করেন, ‘আসল সত্য এটাই যে আমরা ভুগেছি।’

সুইজারল্যান্ডের প্রশংসা করে স্ক্যালোনি বলেছেন, ‘দলের খেলা খারাপ ছিল না, আজকের ম্যাচটা বেশ জটিল ও কঠিন ছিল... আমি প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানাই যারা অসাধারণ কাজ করেছে।’ 

এরপর পুরো বিশ্বকাপে দলের পারফরম্যান্সের সারসংক্ষেপ টেনে তিনি বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এই দলটা কখনোই বিশ্বাস হারায় না: মেসি
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
‘প্রতিটি সিদ্ধান্তই বিপক্ষে গেছে, আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’
সর্বশেষ খবর
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হবে জাতীয় সংসদ চত্বরে
জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হবে জাতীয় সংসদ চত্বরে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ বন্ধের ঘোষণা আইআরজিসির
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ বন্ধের ঘোষণা আইআরজিসির
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী