নওগাঁয় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য

নওগাঁ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১৯:২৪ আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৯:২৪

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, লোকমান ও দেলোয়ারা রবিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা ঘরে এসে খাটের ওপর স্বামী-স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইল ফোনে জুয়া খেলায় আসক্ত। নেশার জন্য সে প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতো। হয়তো জুয়ার টাকা দিতে রাজি না হওয়ায় ছেলে বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের সন্দেহ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু খাবারের মাধ্যমে মিশিয়ে খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি