বন্যার্তদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম চলবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০২৬, ১৬:১৬আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৬:১৬

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয়, ততক্ষণ সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে।’

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী নগরীর পতেঙ্গা মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে, হাদি পাড়া ও খেজুর তলি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘জেলার মধ্যে প্রায় সাত লাখের ওপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৭৫ হাজার পরিবারকে চাল-ডাল শুকনা খাবার দেওয়া হয়েছে। ৪০ হাজার পরিবারকে রান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা অব্যাহত আছে। এটা চলতে থাকবে।’

তিনি বলেন, ‘এর পরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি যা প্রয়োজনীয়- পুনর্বাসন কাজ এর পরে শুরু হয়ে যাবে। বন্যার পরে সাধারণত একটা প্রকোপ দেখা যায়। সেজন্য ওষুধ সব প্রস্তুত আছে। কোনও রোগ দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।’

মন্ত্রী বলেন, ‘বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।’

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

পরে অর্থমন্ত্রী জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী, সাতকানিয়া উপেজলার নলুয়া, লোহাগাড়া উপজেলার আধুনগর এবং বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ত্রাণ বিতরণ করতে রওনা হন।

/এফআর/
সম্পর্কিত
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
সর্বশেষ খবর
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে