মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ০২:২৪আপডেট : ২১ জুলাই ২০২৬, ০২:২৪

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে নাফনদী পেরিয়ে অনুপ্রবেশকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

রাত পৌনে ১২টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে। তাদের মধ্য একজন মিয়ানমারের সেনাসদস্য বাকি দুজন পুলিশ সদস্য।'

/এএম/এম/
সম্পর্কিত
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের 
আবার পুলিশ-বিজিবি দেখতাছি, কিছু হবে নাকি—ভয়ে আছি
গোপালগঞ্জে কেন এত নিরাপত্তা, কতদিন মাঠে থাকবে বিজিবি
সর্বশেষ খবর
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন