দুর্গম পর্যটন স্থানে যাওয়ার পথে সাঙ্গু নদে নৌকা উল্টে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১৫:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:৪৬

বান্দরবানের সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। এখনও তার খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ পর্যটকের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে সেখানে ডুবুরিদল রওনা হ‌য়ে‌ছে। ঘটনার পর বিজিবি ও স্থানীয়রা সেখানে উদ্ধার অভিযান চালায়।

জানা গেছে, শুক্রবার ৩টার দি‌কে প্রশাসনের চোখ ফাঁকি দি‌য়ে আলীকদম হয়ে আসা ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দুটি। উজানের দিকে যাওয়ার এক পর্যায়ে নদীর খরস্রোতে একটি নৌকা উল্টে যায় এবং নৌকায় থাকা পর্যটক নিখোঁজ হন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে যাওয়া আগে প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি ওই দলের পর্যটকরা। ফলে নিখোঁজ পর্যটকের পরিচয় এখনও নিশ্চিত হয়নি প্রশাসন।

তবে দুর্ঘটনার পর তিন্দুর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
সর্বশেষ খবর
এম জে আকবরের পর এই প্রথম বিতর্কের মুখে ভারতীয় মন্ত্রীর পদত্যাগ
এম জে আকবরের পর এই প্রথম বিতর্কের মুখে ভারতীয় মন্ত্রীর পদত্যাগ
সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক সিজেপির
সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক সিজেপির
বয়স বাড়লেই কেন মুখে লালচে ভাব বাড়ে? নিয়ন্ত্রণের উপায় কী
বয়স বাড়লেই কেন মুখে লালচে ভাব বাড়ে? নিয়ন্ত্রণের উপায় কী
ঢাকার নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ
ঢাকার নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি