যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১২:০০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:০০

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পরদিনই ১৬ নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২৭ জুলাই) রাতে তারা উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র পাঠান।

এর আগে গত রবিবার রাতে আবদুর রশিদকে আহ্বায়ক ও মাসুদুর রহমানকে সদস্যসচিব করে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছিল।

পদত্যাগ করা নেতাদের মধ্যে ৬ জন যুগ্ম আহ্বায়ক এবং ১০ জন সদস্য। প্রত্যাশিত পদ না পাওয়া এবং কমিটিতে জ্যেষ্ঠতা না মানার অভিযোগ এনে তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা নেতাদের একজন যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ। তিনি বলেন, ‘নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব— দুই জনই দীর্ঘদিন বিদেশে ছিলেন। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ কারণে আমরা পদত্যাগ করেছি।’

পদত্যাগপত্র গতকাল হোয়াটসঅ্যাপে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয় বলে জানিয়েছে হারুনুর রশিদ বলেন, ‘মঙ্গলবার জেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে পদত্যাগপত্র জমা দেবো।’

পদত্যাগ করা আরেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমও বলেন, ‘গত ১৭ বছরে যারা মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এ কারণে পদত্যাগ করেছি।’

জানতে চাইলে চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, হোয়াটসঅ্যাপে তিনি পদত্যাগের একটি তালিকা পেয়েছেন। বড় দল হওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও সবাইকে কাঙ্ক্ষিত পদ দেওয়া সম্ভব হয়নি। আশা করছেন, এই ভুল–বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বিদেশে ছিলেন, এটি সত্য। কিন্তু তারা বিদেশে যাওয়ার আগেও যুবদলের পদে ছিলেন। অনেক আগেই তারা দেশে ফিরেছেন।

/এফআর/
সম্পর্কিত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
কাফরুলে ইউসুফ আলী খুনটার্গেট ছিল যুবদল নেতা, গুলিতে কর্মী নিহত: নেপথ্যে চাঁদার নিয়ন্ত্রণ
টাইফয়েডে আক্রান্ত সিজেপি নেতা অভিজিৎ দিপকে, চলবে আন্দোলন
সর্বশেষ খবর
প্রথম বিদেশ ভ্রমণে উদ্বিঘ্ন না হয়ে এই প্রস্তুতিগুলো নিন
প্রথম বিদেশ ভ্রমণে উদ্বিঘ্ন না হয়ে এই প্রস্তুতিগুলো নিন
একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম 
একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম 
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ   
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ   
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা