একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ২২:৫৯আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২:৫৯

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের চার নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ফেসবুকে নিজেদের আইডিতে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তারা।

এই চার নেতা হলেন- শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা, নকিবুল আবছার ও সদস্য মিনহাজ উদ্দিন। তারা সংগঠনটির শাখা সদস্যসচিব জিসান আহম্মেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জিসান আহম্মেদ। তিনি জানান, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নকিবুল আবছার বলেন, ‘সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার সঙ্গে অনৈতিক লেনদেন করেছেন। এটি আমি নৈতিকভাবে মেনে নিতে পারিনি। এ ছাড়া কোনও নোটিশ ছাড়াই বারবার দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এ কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস বলেন, ‘পদত্যাগের সিদ্ধান্ত আমরা আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছি। এখনও অফিশিয়ালি পদত্যাগপত্র জমা দিইনি। দু-এক দিনের মধ্যে জমা দেবো।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, ‘কমিটির তিন যুগ্ম আহ্বায়ক ও এক সদস্য ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে কেন্দ্র থেকে এখনও কোনও নির্দেশনা আসেনি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্যসচিব জিসান আহম্মেদ বলেন, ‘পদত্যাগের ঘোষণা দেওয়া এই চার নেতা দলে নিষ্ক্রিয়। তারা কর্মসূচিতে অংশ নেন না। এ ছাড়া দলের বিভিন্ন কর্মসূচিতে অসহযোগিতা করেন। এ কারণে ইতিমধ্যে দুজনকে গত মঙ্গলবার নোটিশ দেওয়া হয়েছে। তারা নোটিশের জবাব দেননি। জবাব না দিয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন।’

গত ১ মে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। ওই দিন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ৪১ সদস্যবিশিষ্ট বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দেন।

/এএম/ 
সম্পর্কিত
নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
সর্বশেষ খবর
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার