চট্টগ্রামে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং কমপ্লেক্সেসহ অন্তত ছয়টি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দর নগরীর কোতোয়ালি থানাধীন আমতল মোড় এলাকায় আলমাস শপিং মল নামের ওই বহুতল শপিং কমপ্লেক্সটি অবস্থিত। বিএম সুপার মার্কেটের ভবনটি পাশে সিদ্দিক শপিং কমপ্লেক্সে হেলে গেছে শপিং কমপ্লেক্সটি।
এছাড়া নগরের হালিশহর আবাসিক এলাকা, চান্দগাঁও, লাভলেইন, সাগরিকা ও রহমতগঞ্জ এলাকায় পাঁচটি ভবন হেলে পড়েছে বলে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
/এএইচ/







