ফেনীতে ভূমিকম্পে একটি চারতলা ভবন হেলে পড়েছে পাশের একটি ছয়তলা ভবনের ওপর। এতে গোটা জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ভূমিকম্পের সময়ে শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অপরদিকে, শহরের বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ সুপার মার্কেটের পাশে জামাল ব্রেড কোম্পানির বাড়ির একটি দেয়াল ভেঙে পড়েছে।
ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আতঙ্কিত বাড়ির বাসিন্দারে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
/এএইচ/
আর খবর পড়ুন-
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সেসহ ছয়টি ভবন হেলে পড়েছে
ফেনীতে ১৭ আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন








