ফেনীতে ১৭ আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন

ফেনী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ০৪:৫৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ০৪:৫৭

ইউপি নির্বাচন ২০১৬ ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ১৭ জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে নির্বাচন অফিস ও দলীয় সূএে জানিয়েছে।
মঙ্গলবার নির্বাচন কার্যালয় সূত্র জানায়,ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ড,একই ইউনিয়নে ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে আটটিতে সদস্য প্রার্থী কেবল একজন করে।
এ ছাড়া সদর উপজেলার চনুয়া ইউনিয়নের তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ড এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে শুধু একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান জানিয়েছেন। তিনি জানান, যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল না হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

জেলা নির্বাচনি কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হোসেন জানায়,ফেনী সদর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন,সংরক্ষিত নারী ওয়ার্ডে ২১ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৬ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১৭০ জন মনোনয়নপত্র জমা দেন।

/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী