আলোচিত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০২৬, ১৩:১২ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৩:১২

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার  (২ আগস্ট ) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ'র আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, 'ফটিকছড়ি থানায় দায়ের করা চাঞ্চল্যকর জামাল হত্যা ও সম্প্রতি গ্রেফতারে পর অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ড আবেদন করা হয়েছে। এই দুই মামলায় আদালত শুনানি শেষে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে অস্ত্র মামলায় ডেভিড ইমন ছাড়াও আরও চার জন সহযোগী রয়েছেন। আদালত তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চার জনকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ দাবি, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে সংঘটিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ জানিয়েছেন, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

/এএম/
সম্পর্কিত
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, শুনানিতে আরও যা বললো রাষ্ট্রপক্ষ
অক্টোবরে ডিএমপির মামলা নিষ্পত্তি: ফৌজদারি ৬৭১৪, ট্রাফিকের ৫০৩৯
সর্বশেষ খবর
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন